April 14, 2026, 4:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

কুষ্টিয়ায় ব্রি ধান-৮৫ এর উপর মাঠ দিবস

dav

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ব্রি উদ্ভাবিত আউশ মৌসুমের আধুনিক ধানের জাত ব্রি ধান৮৫ এর প্রদর্শণীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা শামুখিয়া এলাকায় ব্রি-ধান-৮৫’র কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক।
এসময় তিনি চাষীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। নতুন প্রযুক্তিতে উদ্ভাবিত ব্রি ধান-৮৫ চাষে অন্য ধানের তুলনায় দ্বিগুণ ধান উৎপাদন সম্ভব। প্রচলিত জাত ব্রি ধান৪৮ থেকে ব্রি ধান৮৫ এর দানা চিকন ও বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা লাভবান হবেন।
নতুন নতুন ধানের জাত উদ্ভাবনের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে ধান গবেষণা ইন্সটিটিউট উল্লেখ করে তিনি আরও বলেন, আউশে দুর্যোগ কম হয়। প্রাকৃতিক বৃষ্টির ফলে সেচ কম লাগে। তাই এই ধান বেশি বেশি করে লাগাতে হবে। সঠিক নিয়মে চাষাবাদ করতে পারলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিবছরই কৃষক ভালো ফলন পাবেন বলে তিনি মনে করেন।
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়ের প্রধান ওউর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেওয়ান মাহবুব রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনছারী, বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রেজোয়ান বিন হাফিজ প্রান্ত, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, ইউপি সদস্য আব্দুল ওহাব, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুল ইসলাম, শিহাবুল ইসলাম, আকরাম হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধান গবেষণা ইন্সটিটিউট কুষ্টিয়া (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ইফতেখার উদ্দিন জিতু।
কর্তন শেষে দেখা যায় যে বিঘা প্রতি ফলন ১৭মণ।
মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net