March 23, 2026, 9:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে

কুষ্টিয়ায় মাস্ক না পরায় ৫৩ জনকে জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক /
কুষ্টিয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক না পরিধানকারিদের বিরুদ্ধে মাঠে নেমেছে জেলা প্রশাসন। আজ রবিবার সারাদিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় মোট ৫৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সংক্রমণ বিস্তার রোধে কুষ্টিয়া জেলা শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় এই ৫৩ (তেপ্পান্ন) জনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে৷

জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, কুষ্টিয়া সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসক মো: আসলাম হোসেন জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে৷

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net