October 13, 2026, 5:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

করোনা মুক্তি প্রার্থনায় কুষ্টিয়ায় পালিত হলো জন্মাষ্টমী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সংক্ষিপ্ত আলোচনা আর করোনা মুক্তি প্রার্থনায় কুষ্টিয়ায় পালিত হলো জন্মাষ্টমী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এবং হিন্দু কল্যাণ ট্রাষ্ট’র সহযোগিতায় কুষ্টিয়া শহরের শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নরেন্দ্রনাথ সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাডঃ সুধীর কুমার শর্মা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারঃ) এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস এবং জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক মোহাঃ তোফাজ্জেল হোসেন। আলোচনা সভা পরিচালনা করেন, পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার।
এ সময় জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে ২০ টি শ্রীশ্রী গীতা প্রদান করা হয়। রাতে পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net