September 12, 2026, 3:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে প্রধান শিক্ষক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
“আমার শিক্ষার্থী আমার সন্তান” এরকম একটি আবেদন নিয়ে একজন প্রধান শিক্ষক ছুটে যাচ্ছেন শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে। চলমান করোনাভাইরাস এর কারনে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অনেকটাই স্থবির। শিক্ষক এবং অভিভাবকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা কিভাবে তাদের পরবর্তী ধাপে উন্নীত হবে বিষয়টি যখন নানা ভাবনা চিন্তা চলছে তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহিম খান এর দিকনির্দেশনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় করছেন। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরিফুজ্জামান অন্যান্য শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবক ও শিক্ষার্থীদের রিডিং রুমে শিক্ষা কার্যক্রম এবং অনলাইন শিক্ষা কিভাবে যোগ দিতে পারবে এবং কিভাবে অনলাইন শিক্ষা গ্রহণ করবে বিভিন্ন কলাকৌশল তাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে আসেন।
নিঃসন্দেহে শিক্ষার্থীদের করোনাকালীন সময়ে এই কারিগরি শিক্ষা পেতে শিক্ষকদের নিজ বাড়িতে পেয়ে তারা অনেক উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেছেন অভিভাবকগণ।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধুবাদ জানিয়েছেন এই ব্যতিক্রমী উদ্যোগ কে। অপরদিকে সরকারের শিক্ষাবৃত্তি কার্যক্রমের যাচাই-বাছাই কল্পে শিক্ষার্থীদের বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের আর্থিক অবস্থা বিবেচনা পূর্বক বিষয়ক পরিদর্শনে যাচাই-বাছাই করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net