September 11, 2026, 2:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কুষ্টিয়ায় ভেজাল পণ্য তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, কারখানা সিলগালা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় র‌্যাপিড এ্যকশন ব্যাটলিয়ন (র‍্যাবের) একটি ভেজাল পণ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা আদায় ও কারখানা সিলগালা করে দিয়েছে।
কুষ্টিয়া র‍্যাব ১২ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এ এস পি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র‍্যাবের দলটি জিয়ারখী ইউনিয়নের নগর মোহাম্মদপুর গ্রামে নিউ মিসফলা কঞ্জুমার প্রোডাক্টস নামের কারখানায় অভিযান চালায়। দীর্ঘ দিন যাবত এই কারখানাটি ভেজাল পণ্য উৎপাদন ও দেশের বিভিন্ন অঞ্চলে বাজার জাত করে আসছিল। এটি ব্যবহার করছিল ভুয়া একটি রেজিষ্ট্রেশনও, র‌্যাব জানায়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক টিপু সুলতানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩/৫৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় ও ২ মাসের জন্য প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
ভেজাল উদ্ধারকৃত ভেজাল পণ্য, টুথব্রাশ, হারপিক, টয়লেট ক্লিনার,গ্লাস ক্লিনার,লিচু চকলেট,ফ্লোর ক্লিনার,হিকসল,কেটবেরী,সরিষার তেল,মশার কয়েল,থিনার,নীল,সহ আরও অনেক পন্যের প্রত্যেকটির ১ টি করে স্যাম্পল পরীক্ষা করার জন্য নিয়ে যায় জেলা প্রশাসক কার্যালয়ে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net