September 11, 2026, 2:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

করোনায় প্রাণ হারালেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি

মোহাইমিনুর রহমান পলল/
প্রায় দুই সপ্তাহের লড়াইয়ের পর অবশেষে করোনার কাছে হার মানলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান (৪২)। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরিফুরের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে।
প্রায় ২ সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন তিনি। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরিস্থিতির আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষ তার মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে পাঠানো হবে। ব্যক্তিগত জীবনে আরিফুর এক বছরের এক কন্যা সন্তানের জনক। তিনি কুষ্টিয়ার বিভিন্ন থানায় পুলিশের এসআই হিসেবে চাকরি করে মানুষের প্রশংসা কুড়ান। পদোন্নতিতে ওসি হয়ে দৌলতপুর থানায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net