October 28, 2026, 8:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

মিরপুরে ২৪০টি পিছিয়ে পড়া পরিবারের মধ্যে আলো এনজিওর খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা ও আলো পরিচালিত ১০ টি যুব সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় এবং একশন এইড বাংলাদেশের সহযোগীতায় কোভিড-১৯ মোকাবিলায় ৩০ দিনের খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ২৪০ টি বিধবা প্রতিবন্ধী ও আদিবাসী পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এনামুল হক, জেলা পরিষদের সদস্য ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, ফুলবাড়িয়া ইউ পি চেয়ারম্যান আব্দুস সালাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার নুরুল ইসলাম নান্নু, প্যানেল মেয়র জমির উদ্দিন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল গণি সান্টু,৭,৮ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লাকী খাতুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু,সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন,সহকারী যুব উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা,ছাতিয়ান ইউপি সদস্য মোমিন মল্লিক,আলোর যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী।
অনুষ্টানে সভাপতিত্ব করেন আলো’র সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন। কর্মসূচীটি তত্বাবাধান ও পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ।
উল্লেখ্য আলো ্্রনজিও বর্তমান করোনা পরিস্থিতির শুরু থেকেই বিপদগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সহায়তা দিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net