August 25, 2026, 6:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

রাবিতে মৌখিক পরীক্ষা অনলাইনে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাবি/
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বর্ষের যেসব শিক্ষার্থীর লিখিত পরীক্ষা শেষ হলেও মৌখিক পরীক্ষা হয়নি, তাদের মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এএইচএম আসলাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত মতে অনার্স থিসিস, মাস্টার্স থিসিস, এমফিল/পিএইচডি থিসিস মৌখিক পরীক্ষা নেওয়া যাবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের অনার্স-মাস্টার্স শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে। যেসব অনুষদের অনার্স চতুর্থ বর্ষের প্রজেক্ট প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা হয়নি, তাদের মৌখিক পরীক্ষা অনলাইনে এবং কম সংখ্যায় হলে উপস্থিতির মাধ্যমে নেওয়া যাবে।
এছাড়া, করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে যেসব এমফিল/পিএইচডি ফেলোদের রেজিস্ট্রেশন/পুনঃভর্তি/সেমিনার দেওয়ার সময় পার হয়েছে, তারা এসব কাজ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net