November 29, 2026, 7:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তিন মাসে খুলনা রেঞ্জে গ্রেফতার ৩২ হাজার ৭১১ জন, উদ্ধার ১৪৭ অস্ত্র যশোর সীমান্ত/ভারতে পাচারের পথে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান/ দুই ইউনিটের জন্য ৯ চালানে এসেছে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি আদালতের নিষেধাজ্ঞায় আটকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেন নির্মাণ, ঝুঁকিতে প্রতিদিনের চলাচল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

হাজি রবিউলকে সওজের জমি ছেড়ে দিতে নোটিশ, পার্কের জন্যও নোটিশ যাচ্ছে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলামের দখলে থাকা সড়ক ও জনপথের জমি উদ্ধারে নোটিশ করা হয়েছে। জানা গেছে শহরের লাহিনী এলাকায় সড়ক ও জনপথের প্রায় ৫ শতক জমি তিনি জবর দখল করে ভোগ করে আসছেন।
নোটিশে আগামী ১০দিনের মধ্যে দখলকৃত জমি থেকে সকল প্রকার স্থাপনা সরিয়ে নিতে বলা হযেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল ইসলাম।
তিনি বলেন, অবৈধভাবে সওজের জায়গা দখল করে ঘিরে রাখা হয়েছে। রবিবার সেখানে লাল কালি দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে। হাজী রবিউল ইসলামের কাছে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য। তা না হলে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ভেঙে ফেলা হবে।
সুত্র বলছে শহরতলীর লাহিনী এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রচীর থেকে শুরু করে একেবারে মহাসড়েকর গা ঘেঁষে প্রায় দুই বিঘা জমিতে শক্ত প্রাচীর দিয়ে রেখেছেন হাজি রবিউল ইসলাম। জানা গেছে, তিনি এখানে মাত্র ৪ কাঠা জমি কিনে তার কয়েকজন বেশি জমি দখল করে রেখেছেন। এ জমির মধ্যে সড়ক ও জনপথের প্রায় ৫ শতক জমি রয়েছে। বাকি জমি অন্য দপ্তরের। বাজারের কিছূ জমিও রয়েছে দখলের মধ্যে। দখলকৃত জমিতে গাছ লাগানো হয়েছে। সামনের দিকে বড় একটি গেইট নির্মাণ করা হয়েছে।’
অন্যদিকে জেলা প্রশাসন্ সুত্র জানা গেছে, বড় বাজার এলাকায় গড়াই নদীর তীরে জেলা প্রশাসনের অধীনে থাকা ১৫ একর জমি জেলা পরিষদ দখল করে কোন অনুমতি না নিয়ে পার্ক নির্মাণ কাজ করছে। গত ৫ বছর ধরে চলে আসছে পার্কের কাজ। দখলকৃত নদীল জায়গায় সরকারি অর্থে পার্কের বেশ কিছূ কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, জেলা প্রশাসনের ১৫ একর জায়গার ওপর পার্কের কাজ করছে জেলা পরিষদ। তবে এ জন্য কোন অনুমোদন নেয়। এ কারনে নদীর জায়গা দখল করার জন্য তাদের নোটিশ করা হবে। এ জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net