October 13, 2026, 7:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

করোনার দ্বিতীয় পর্যায় মোকাবেলায় সবার প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান হানিফের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার এস এম মুসতানজীদ, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম, ,ডাঃ মুসা কবির,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকুজ্জামান প্রমুখ।
সভায় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু প্রমুখ।
সভায় প্রধান অতিথি করোনা মোকাবেলায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সীমিতি সাধ্য সত্বেও যথেষ্ট সেবামুখী ছিল বলে উল্লেখ করে আসন্ন সম্ভাব্য করোনার দ্বিতীয় পর্যায় মোকাবেলা করার জন্য সবার প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান।
তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ অন্যান্য অনেক দেশের চেয়ে ভাল করেছেন বলে উল্লেখ করেছেন। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী নিজেও সর্বদায় সারাদেশে নির্দেশনা প্রদান করেছেন। তিনি জনগনকে আরো বেশী সচেতন হবার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net