October 13, 2026, 7:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় চাল আত্মসাৎ মামলায় ১ ইউপি চেয়ারম্যান, ২ সদস্য ও ডিলার কারাগারে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় চাল আত্মসাৎ মামলায় এক ইউনিয়ন চেয়ারম্যানসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা সবাই স্থানীয় আওয়ামী লীগ নেতা।
আসামীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস। দবির উদ্দিন একই সাথে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আন্যরা হলেন – দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম, চালের ডিলার মন্টু হোসেন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক মহসিন হাসান এ আদেশ দেন।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি এডভোকেট অনুপ নন্দী বলেন আসামিরা আদালতে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
জানা যায়, চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস তার সহযোগীদের সহায়তায় টানা গত চার বছর ধরে গরীব-দুস্থদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০ টাকা কেজি দরের চাল উত্তোলন ও তা তালিকাভুক্তদের না দিয়ে তা আত্মসাত করে আসছিলেন।
গত করোনা পরিস্থিিিতর লকডাউনেন সময় বিনামূল্যে সরকারী চাউল বিতরণের তালিকা তৈরির সময় বিষয়টি ধরা পড়ে। পরে বিষয়টি আদালতের নজরে এলে কুষ্টিয়ার ঐ সময়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে কুষ্টিয়া মডেল থানাকে আদেশ দেন।
তদন্ত শেষে বিষয়টির সত্যতা নিশ্চিত করে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় গত ১৮ জুন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানান জারি করে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net