March 23, 2026, 1:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

কুষ্টিয়ায় ধর্ষণের ঘটনা, অভিযুক্ত গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক নারী ধর্ষণের শিকার হবার বলে অভিযোগ এসেছে। ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার ধর্মদহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে আদালত কারাগারে প্রেরণ করেছে।
জানা যায়, দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম ধর্মদহে একটি বাড়ির আঙিনায় সোমবার রাতে পালা গান অনুষ্ঠিত হয়। সেই গান শুনে সেখান থেকে কয়েক বাড়ি দূরে নিজের বাড়ি ফিরছিলেন স্বামী পরিত্যক্তা এক নারী (৩২)। এসময় রুস্তম আলী নামের এক ব্যাক্তি নারীটিকে মুখ চেপে ধরে ধর্মদহ মাধ‌্যমিক বিদ‌্যালয়ের পাশে নিয়ে যেয়ে ধর্ষণ করে। এ সময় পথ চলতি লোকজন নারী কণ্ঠের চিৎকার শুনতে পান। তারা এগিয়ে গেলে অভিযুক্ত ধর্ষক ওই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। টর্চলাইটের আলোয় পালানো ব্যক্তিকে চিনে ফেলেন তারা। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরে ‘ধর্ষিত’ নারী তার পিতার কাছে ঘটনাটি খুলে বলেন। পরের দিন মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে ওই নারী বাদী হয়ে রুস্তম আলীর নামে ধর্ষণের অভিযোগ এনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওই নারীর পিতা জানান, ওই রাতে তাৎক্ষণিকভাবে স্থানীয় তেকালা পুলিশ ক্যাম্পের আইসিকে মোবাইল ফোনে ঘটনাটি অবগত করা হয়।
ঐ ইউনিয়নের মহিলা মেম্বার আম্বিয়া খাতুন বলেন, সবার সামনে মেয়েটি ধর্ষণের বর্ণনা দেন। কিন্তু অভিযুক্ত রুস্তম আলী অভিযোগ অস্বীকার করেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, মঙ্গলবার থানায় ধর্ষণের অভিযোগে মামলা হলে তাৎক্ষণিক অভিযুক্ত আসামি রুস্তম আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে অভিযোগ স্বীকার করেননি। অভিযোগকারী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net