February 6, 2026, 12:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

কুষ্টিয়ায় এক ঘন্টার ব্যবধানে ২ চাচাতো বোনের ঝুলন্ত লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কামারপাড়ায় এক ঘণ্টা ব্যবধানে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা দু’জন সম্পর্কে চাচাতো বোন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে। ভিকটিমরা হলেন- ওই এলাকার মুনতাজ আলীর মেয়ে রুমা খাতুন (২৫) এবং তার চাচাতো বোন মোয়াজ্জেম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৬)।
আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ আনসারী জানান, মুক্তা গত চার মাস আগের একটি ধর্ষণ মামলায় সহযোগী অভিযোগে আসামি ছিল। তারপর থেকেই সে তার চাচাতো বোন রুমার স্বামীর বাড়িতে পলাতক ছিল। কয়দিন আগেই সে বাড়িতে আসে। শুক্রবার দুপুর ১২টার দিকে মুক্তার ঘরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এর মধ্যে মুক্তার মৃত্যুর খবর শুনে রুমাও নিজ ঘরের আত্মহত্যা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, খবর পেয়ে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ দু’টি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি আত্মহত্যা না হত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
তবে বিষয়টি নিয়ে পরিবারের লোকজন মুখ খুলছে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net