May 31, 2026, 4:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা

খোকসায় তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:

কুষ্টিয়ার খোকসায় তৃতীয় শ্রেণির ছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। শিশুটির বাড়ির পাশে গড়াই নদীতে অনুসন্ধান করা হচ্ছে।

পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সকালে কমলাপুর রুমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তানহা (১০) ময়ের সাথে ঘরে কাজ করছিল। তাকে বই খাতার মধ্যে পাওয়া আরবি লেখা কয়েকটি নষ্ট পৃষ্ঠা বাড়ির সাথের গড়াই নদীতে ফেলতে পাঠন মা শাপলা খাতুন। সেই ছেড়া কাগজ ফেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও দুপুর পর্যন্ত আর ফিরে না আসায় খোঁজা-খুজি শুরু হয়। গ্রামের মসজিদের মাইকে শিশু তানহা নিখোঁজের খবরটি প্রচার করা হয়।

এক পর্যায়ে সবার দৃষ্টি যায় গড়াই নদী দিকে। স্থানীয় ভাবে নদীতে জাল ফেলে নিখোজ শিশুর সন্ধান করা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের খোকসা ইউনিটে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে জানায় খুলনা থেকে ডুবুরিদল আসার পর অভিযান শুরু করা হবে।

খোকসা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোশারফ হোসেন জানান, নদীতে শিশু নিখোজের খবর পেয়ে তার ঘটনাস্থলে গিয়েছিলেন। খুলনা থেকে ডুবুরিদল রওনা হয়েছে রাতে অভিযান চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net