February 6, 2026, 2:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

মুক্তিযোদ্ধারা আট বছর পর জমি ফিরে পেলেন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে দীর্ঘ  ৮ বছর পর ভূমিহীন ও অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের নামে ১ নং খতিয়ানের বরাদ্দকৃত বেদখল সম্পত্তি  দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন। বীর মুক্তিযোদ্ধারা তাদের সম্পত্তি দখল না পাওয়ায় লিখিত আকারে উপজেলা প্রশাসনকে অবহিত করলে সোমবার সকালে সম্পত্তি দখলমুক্ত করেন  কুমারখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামমীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, সার্ভেয়ার, থানা পুলিশ উপস্থিত ছিলেন।
প্রায় আট বছর পূর্বে কুমারখালীর পান্টি ইউনিয়নের নগরকয়া মৌজায় বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের নামে ২৫ শতাংশ, বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর নামে ১৮ শতাংশ, বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলামের নামে ২২ শতাংশ এবং বীরমুক্তিযোদ্ধা লোকমান হোসেনের নামে ২৫ শতাংশ ১ নং খাস খতিয়ানের জমি বরাদ্দ দেয় সরকার। কিন্তু বরাদ্দকৃত জামালের জমি প্রভাবশালী মতলেব মোল্লা, ইয়াকুবের জমি শ্রী শ্রী তারক চন্দ্র মন্ডল ও মাস্তান মোল্লা, শরিফুলের জমি মোঃ বিপুল এবং লোকমানের জমি আকাম উদ্দিন জোরপূর্বক জবরদখল করে রাখে।
এবিষয়ে ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা লোকমান হোসেন বলেন, আমার পাঁচটি ছেলে।মাথা গোজার ঠাঁই নেই।সরকার ২৫ শতাংশ জমি দিছিল থাকার জন্য।কিন্তু প্রভাবশালীর জন্য দখল নিতে পারিনি।আজ এসিল্যান্ড স্যার জমি ফিরিয়ে দিলেন।বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বলেন, সাত বছর পরে বরাদ্দকৃত জমি ফেরত পেয়ে খুব ভাল লাগছে। ঘর বানিয়ে বাস করব।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান বলেন, ৮ বছর পূর্বে বীরমুক্তিযোদ্ধাদের নামে ১ নং খাস খতিয়ানের জমি বরাদ্দ দেওয়া হলেও তারা দখল নিতে পারেনি।লিখিত অভিযোগের ভিত্তিতে স্ব-স্ব নামে জমি ফিরিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net