May 31, 2026, 9:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা

দৌলতপুরে কাঠ পুড়ানোর দায়ে ৪ ইটভাটা মালিককে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/

কুষ্টিয়ার দৌলতপুরে কাঠ পুড়ানোর দায়ে ৪টি ইটভাটা মালিককে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পৃথক ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ইটভাটায় অবৈধভাবে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানোর দায়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটায় অবৈধভাবে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানো দায়ে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকায় শহিদুল ইসলাম ওলি ও গলাকাটি এলাকায় আব্দুস সালামের ইটভাটায় অভিযান চালায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এসময় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রন) আইন ২০১০ এর সংশোধনী ২০১৯ এর ৬ এর ১২ ধারায় দুই ভাটা মালিককে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। একই সময় দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলীর নেতৃত্বে অপর ভ্রাম্যমান আদালত রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের তুহিন আলী ও গলাকাটি এলাকায় আসাদুজ্জামান শাওনের ইটভাটায় অভিযান চালিয়ে একই অপরাধে দুই ভাটা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net