August 10, 2026, 7:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার কুষ্টিয়া সরকারি কলেজে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্‌যাপন বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা

বিপ্লবী বাঘা যতীনের আবক্ষ ভাঙার প্রতিবাদে বঙ্গবন্ধু গবেষণা সংসদের মানববন্ধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু গবেষণা সংসদ। মঙ্গলবার দুপুরে বাঘা যতীনের ভাঙা ভাস্কর্যের সামনেরউক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় অপিল বিভাগের সাবেক বিচারপতি সামছুদ্দিন মানিক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সাচিপের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, ব্য্যারিস্টার তুরিন আফরোজ, কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিয়ার রহমান লাল্টুসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় এ বিশিষ্ট ব্যাক্তিবর্গ হীন কোটারী স্বার্থ চরিতার্থ করতে একদল মানুষের বাঘা যতিনের আবক্ষের উপর আগাতের তীব্র নিন্দা জানান এবং তাদের প্রচলিত অ্াইনে শাস্তির দাবি জানান।
১৭ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও তার সহযোগীরা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের মুখ ও নাকের অংশে ভাংচুর চালায়। পরে কয়া কলেজের অধ্যক্ষ বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন এবং পুলিশ কয়া যুবলীগের সভাপতি আনিসসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net