July 29, 2026, 2:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ ছয় বছরে মাত্র ২ শতাংশ অগ্রগতি, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও অনিশ্চয়তায় ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব

পান্টিতে ভ্যানচালকের ঘর পুড়ে ছাই

Exif_JPEG_420

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, পান্টি/ 

কুষ্টিয়ার কুমারখালী থানার পান্টি ইউনিয়নের খাগরবাড়িয়া গ্রামের এক ভ্যানচালকের বাড়ির চারটি ঘর পুড়ে গেছে। গ্রামের জিকে খাল সংলগ্ন মোঃ কাসেম আলী (৬৫) এর বাড়িতে আগুন লাগে।

এর ফলে তার ২টি থাকার ঘর, ১টি ৪ চালা, অপরটি ২ চালা, ১ টি গোয়াল ঘর ও একটি রান্নাঘর এবং ঘরের আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। সমস্ত কিছু পুড়ে ছাই হওয়া সত্বেও ১ টি কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়। খবর পাওয়া মাত্র পান্টি পুলিশ ফাড়ির কর্তব্যরত এস.আই মোঃ আব্দুল মালেক এবং এ.এস.আই মোঃ কবির ঘটনার স্থানে যান। তারা আগুন নেভানোর কাজে সাহায্য করেন। পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাহিদ তার টিম নিয়ে ৩০ কিলোমিটার দূর থেকে আসেন। মোঃ কাসেম আলী ও তার স্ত্রীর অসহায় অবস্থা বিবেচনা করে পান্টি ফাড়ির এস.আই মোঃ আব্দুল মালেক ও এ.এস.আই মোঃ কবির এক হাজার টাকা খাবারের জন্য প্রদান করেন। মোঃ কাসেম আলীর ভ্যান ২ দিন আগে চুরি হয়ে যাওয়ায় সে এখন শুন্য রিক্ত অসহায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net