March 4, 2026, 2:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

মিরপুরে দ্বৈত ভোটার হতে চাওয়া যুবক আটক

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হতে চাওয়া মিলন হোসেন (২৪)কে আটক করেছে পুলিশ। আটককৃত মিলন হোসেন উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারী গ্রামের ফজলুল হকের ছেলে।
বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিভাইজিং অথরিটির শুনানীতে নতুন ভোটার হিসেবে অন্তরভূক্তির শুনানী অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইকালে তিনি ইতোপূর্বে ভোটার হননি এই মর্মে একটি অঙ্গীকারনামাও দাখিল করেন। রিভাইজিং অথরিটি কর্তৃক আবেদনটি গৃহিত হলে তিনি নতুন ভোটার হিসেবে ছবি তোলেন। পরে বিষয়টি সন্দেহ হলে সার্ভারে পুনঃযাচাইকালে তিনি দ্বৈত ভোটার বলে প্রমাণিত হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী ভোটার তালিকা আইনে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net