October 14, 2026, 11:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

গড়াই নদী খনন দুর্নীতিমুক্ত করতে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় শালদহের মহানগর টেকে গড়াই নদী খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত কাজ যাতে হয় সেজন্যই এসেছি দেখতে।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের প্রশ্ন বাংলাদেশের কোথায় দুর্নীতি হয় না? সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সারাক্ষণ যদি দোষ খুঁজে বেড়ান তাহলে দোষ হতেই থাকবে। সব জায়গায় দুর্নীতি আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। দুর্নীতিটা অ্যাডিকশনের মতো হয়েছে।’
মন্ত্রী যাতে সহজে নদীর ভেতরে যেতে পারেন সেজন্য বালুর বস্তা ফেলে রাস্তা তৈরি করে দেয়া হয়।
গড়াই নদী খনন এবং এর পাড় সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় ৬শ’ কোটি টাকার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এবছর কাজের তৃতীয় এবং শেষ বছর। এই কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিকরা। এর আগে মানববন্ধনও করেছে বিভিন্ন সংগঠন। কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, খননের এতো টাকার কাজ হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সব টাকাই জলে যাচ্ছে। নদী যেমন ছিলো তেমনি রয়ে গেছে, বরং আরো ভরাট হয়েছে।
এসব বিষয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা যদি আগেই দোষ খোঁজ করেন তাহলে আমরা কোথায় যাবো? পজিটিভ রিপোর্ট দেয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। বলেন, পজিটিভ রিপোর্ট দিয়ে যদি উৎসাহিত না করেন তাহলে কীভাবে কাজ করবো। তিনি বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন তাহলে আমার দুর্নীতি নির্মূল করতে পারবো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net