September 10, 2026, 10:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

১২ এসপির কর্মস্থল রদবদল/কুষ্টিয়ার এসপি বরিশালে, খায়রুল আলম এলেন কুষ্টিয়া

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
পুলিশ প্রশাসনে এসপি পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে পাঠানো হয়েছে বরিশালে আর কুষ্টিয়ার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মো. খায়রুল আলম।

সোমবার (৮ ফেব্রæয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মো. হামিদুল আলমকে হাইওয়ে পুলিশে, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে ঢাকার সিআইডিতে বদলি করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে ঢাকার সিআইডিতে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার করে পাঠানো হয়েছে। গাজীপুর জেলার পুলিশ সুপার কে এম আরিফুল হককে বাগেরহাটে বদলি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইল জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

রংপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ি এপিবিএনের কমান্ড্যান্টের দায়িত্ব দেয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যববহার করে সমালোচিত হন কুষ্টিয়ার এসপি তানভীর। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আরজি জানিয়ে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন বিচার বিভাগীয় ওই কর্মকর্তা। ওই ঘটনায় পরে তাকে তলব করে হাইকোর্ট। তিনি ‘অসৌজন্যমূলক’ আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net