April 22, 2026, 6:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে

কুমারখালীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

দৈরিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রহুল আজম বলেন, যুদ্ধকালিন কমান্ডারদের নিয়ে যাচাই বাছাই কমিটি গঠনের প্রজ্ঞাপন থাকলেও এখানে তা মানা হয়নি। যুদ্ধকালিন কমান্ডার কমিটিতে না থাকায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই পক্ষপাতমূলক হচ্ছে। এছাড়া তিনি অভিযোগ করে বলেন, কমিটি সাক্ষীদের সাক্ষর মূল্যায়ন করছে না। আবার যুদ্বকালিন কমান্ডার যে সাক্ষ্য ও যে কাগজ পত্র দিয়েছেন তাও মূল্যায়ন করা হয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধারা অবিলম্বে এ কমিটি বাতিল করে যুদ্ধকালিন কমান্ডারদের নিয়ে নতুন করে কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের দাবি জানান। দাবি না মানা হলে তারা আমরণ অনশনে বসবেন বলে হুশিয়ারী দেন। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মহিদুল আলম, মসছুর আলী, আব্দুল মান্নান সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net