October 13, 2026, 10:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় করোনার টিকা নিলেন আরো ১৭৭০ জন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
প্রতিদিনই বাড়ছে করোনার টিকা নেওয়ার হার। বুধবার কুষ্টিয়া জেলায় আরো ১হাজার ৭শ ৭০ জন টিকা নিয়েছেন। এদিন একজন সামান্য অসুস্থ হয়েছেন।
প্রথমে ভীতি থাকলেও তৃতীয় দিনে এসে করোনার টিকায় আগ্রহ বাড়ে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, তৃতীয় দিনে ৯ ফেব্রুয়ারি টিকা নেন ৯শ ৭১জন। চতুর্থ দিনে সেই সংখ্যা গিয়ে দাড়ায় ১হাজার ৭শ ৭০এ। এই চারদিনে জেলায় করোনার টিকা দেয়া হয়েছে ৩হাজার ১শ ৬১ জনকে।
সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার মিরপুরে একজন সামান্য অনুস্থ বোধ করেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তিনি বাড়ি চলে গেছেন। এ নিয়ে কুষ্টিয়া জেলায় টিকা নিয়ে এ পর্যন্ত ৬জন সামান্য অসুস্থ হয়েছেন।
এদিকে কুষ্টিয়ায় করোনা আক্রান্তের হারও কমে এসেছে। গত ৭দিনে আক্রান্ত হয়েছে ৮জন। জেলায় এখন আর করোনা রোগী আছে ২৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net