August 10, 2026, 8:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার কুষ্টিয়া সরকারি কলেজে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্‌যাপন বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা

কুষ্টিয়ায় ছিনতাইকারী চক্রের ৭ জন গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার মিরপুরে ডিম বোঝায় শ্যালো ইঞ্জিন চালিত আগলামন (অননুমোদিত স্থানীয় যান) ছিনতাই চক্রের ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চড় ঘোস্তা এলাকার ট্রাক চালক লিটন ব্যাপারী (২০), বরিশাল জেলার আগুন ঝরা উপজেলার চেঙ্গগুটিয়া এলাকার ওয়াহিদ আলম (৩৮), মাগুরা সদর উপজেলার রাওতলা এলাকার সাইদুল ইসলাম (৩৫), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর কারিগর এলাকার শুকনাল ওরফে শুকুর আলী (২৫), বাবুলচারা এলাকার আরাফাত হোসেন (১৯), বাশের বাঁধা এলাকার ইমন প্রামানিক (১৯), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা পশ্চিমপাড়া এলাকার ওসমান গণি (৩০)।
কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, গত ৩১ জানুয়ারি, ২০২১ তারিখ রাত সাড়ে তিনটার সময় পাবনা থেকে ছেড়ে আসা একটি ডিমবাহী শ্যালো ইঞ্জিন চালিত আগলামন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নয় মাইল এলাকা থেকে ছিনতাই হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় পেনাল কোর্ডের ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর- ২৮, তারিখঃ ৩১/০১/২০২১।
এঘটনায় মিরপুর থানা পুলিশ লালন শাহ সেতুর টোল প্লাজার সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে ট্রাকের ড্রাইভার লিটন ব্যপারীকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ঐ চক্রের মোট ৭জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে বাঁকিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। তিনি আরও বলেন, ময়মনসিং জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গলগন্ড গ্রামের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ছিনতাই হওয়া গাড়ীটি উদ্ধার করা হয়েছে। ঐ চক্রটি দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় এ ধরনের অপরাধ করে আসছিলো। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে সোপর্দ্ধ করা হবে। আসামীদের মধ্যে ১জন স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেওয়ার কথা রয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

পাঠ্যবইয়ে জামায়াত, দ্রুত প্রত্যাহারের আহবান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net