October 17, 2026, 2:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুষ্টিয়াঞ্চলের ৬ জেলায় সাড়ে ৩ লাখ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্য

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমের ৬ জেলায় ৩লাখ ৫৩হাজার ৭শ’৮০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে ইরি-বোরোর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫লাখ ৪৯হাজার ৯শ’৮৩ মেট্রিক টন চাল। বর্তমানে কৃষকরা জমিতে ধানের চারা লাগানোর এবং পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। গতবছর ধান ও চালের দাম ভালো পাওয়ায় অনেক প্রান্তিক ও বর্গাচাষি এবছর ইরি-বোরো চাষে ঝুঁকে পড়েছেন বলে আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলা হচ্ছে-যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর ।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় মোট ৩লাখ ৫৩হাজার ৭শ’৮০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে যশোর জেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লাখ ৫৫হাজার হেক্টর জমিতে,ঝিনাইদহে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৭হাজার ৪শ’৪০ হেক্টর জমিতে, মাগুরায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭হাজার ৩শ’৮৫ হেক্টর জমিতে, কুষ্টিয়ায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩হাজার ২শ’৮০ হেক্টর জমিতে, চুয়াডাঙ্গায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১হাজার ৭শ’২৫ হেক্টর জমিতে এবং মেহেরপুর জেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮হাজার ৯শ’৫০ হেক্টর জমিতে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব এলাকায় মাঠের পর মাঠ জুড়ে ইরি-বোরো ধানের চারা লাগানোর এবং তা পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা।
এ অঞ্চলের জেলাগুলোতে ইরি-বোরোর চাষ দিন দিন বাড়ছে বলে কর্মকর্তারা জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net