August 25, 2026, 6:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

স্পেশাল নিউজ-এর আলোচনা/ গগন হরকরাসহ গুণীজনদের স্মৃতি রক্ষা করা হবে: আনোয়ার আলী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
লোকসংগীত শিল্পী গগন হরকরাসহ কুষ্টিয়ার সব গুণীজনের স্মৃতি রক্ষা করবে কুষ্টিয়া পৌরসভা। ‘গগন হরকরা’ শিরোনামে স্পেশাল নিউজ ২৪.কম এর বিশেষ আলোচনায় পৌরসভার মেয়র আনোয়ার আলী এছাড়াও বলেন, গুণীজনদের স্মৃতি রক্ষায় অন্যদের উদ্যোগেরও সাথে থাকবেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৪টায় অনলাইনে সরাসরি সম্প্রচারিত এ আলোচনায় যোগ দেন, দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ও গবেষক ড. আমানুর আমান ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আজকের আলো’র সম্পাদক গাজী মাহাবুব রহমান। স্পেশাল নিউজ ২৪.কম এর সম্পাদক হাসান জাহিদের সঞ্চালনায় গগন ভাষ্কর্যস্থল থেকে যুক্ত ছিলেন সাংবাদিক শেখ হাসান বেলাল।
আলোচনা শুরু হয়, গগন হরকরা’র বিখ্যাত গান ‘আমি কোথায় পাব তারে/ আমার মনের মানুষ যেরে’ দিয়ে। গান পরিবেশন করেন এ প্রজন্মের শিল্পী কবির হাসান বকুল।


গগন চন্দ্র দাস ওরফে গগন হরকরার জীবনের ওপর আলোকপাত করেন গবেষক ড. আমানুর আমান। তিনি বলেন, গগন চন্দ্র ডাকপিয়ন হিসেবে যেমন দায়িত্বশীল ছিলেন তেমনি ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ। শিলাইদহে নিভৃত পল্লীতে ছিলো তার বাস। নিভৃতচারী এই লোকসংগীত শিল্পী এবং গীতিকারের গানে উদ্বুদ্ধ হয়ে এবং সেই সুরে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, যা আমাদের জাতীয় সংগীত। আড়ালে থাকা এই মহামানবের ভাষ্কর্য তৈরি করে সামনে নিয়ে এসেছেন আরেক গুণী মানুষ মেয়র আনোয়ার আলী।
কুষ্টিয়া শহরের নিশান মোড় থেকে গগন হরকরার ভাষ্কর্যস্থলের দৃশ্য দেখান সাংবাদিক শেখ হাসান বেলাল। তিনি বলেন, ভাস্কর্যটি অনেকটা অযতœ-অবহেলায় রয়েছে। এর হাতের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখান থেকে ঘন্টি খুলে গেছে। বর্ষা আর হারিকেন খুলে পড়ে আছে বেদীর ওপর। সেখানে নেই গগন হরকরা সম্পর্কে কোন বর্ণনা। বরং ভাষ্কর্যের পরিকল্পনাকারী আনোয়ার আলীর নাম এমনভাবে লাগানো হয়েছে তাতে মনে হতে পারে এই ভাষ্কর্যটিই আনোয়ার আলীর।
অন্য আলোচক কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও গগন হরকরা রিসার্চ অ্যান্ড কালচারাল সেন্টারের সভাপতি গাজী মাহাবুব রহমান বলেন, গগন হরকরার স্মৃতি রক্ষায় আরো উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, যদিও বিক্রি করে দিয়েছেন তারা উত্তরপুরুষরা তবুও তারা বাড়ি সংরক্ষণ করা দরকার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net