August 25, 2026, 12:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

পুকুরের পাশে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে তাবাচ্ছুম সুলতানা (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার দীননাথপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত শিশু তাবাচ্ছুম সদর উপজেলার দীননাথপুর গ্রামের কৃষক আনারুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুর পাশে খেলছিল শিশু তাবাচ্ছুমসহ কয়েকজন শিশু।  অসাবধানতাবসত তাবাচ্ছুম পুকুরে পড়ে যায়।  বাড়ি ফিরতে না দেখে তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে তার পরিবার। কয়েক ঘন্টা পর পুকুরে শিশু তাবাচ্ছুমকে ভাসতে দেখে প্রতিবেশীরা।  পরে পুকুর থেকে উদ্ধার তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত শিশুর বাবা আনারুল ইসলাম জানান, দুপুরে খাওয়ার পর খেলা করতে বাইরে যায় তাবাচ্ছুম।  তারপর আর বাড়ি ফিরে আসেনি সে।  তাকে বাড়ি আসতে না দেখে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে প্রতিবেশীরা বাড়ির পাশের একটি পুকুরে তার দেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাইদুজামান জানান, হাসপাতালে নেয়ার আগে মারা যায় তাবাচ্ছুম।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net