March 3, 2026, 8:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

আরিচা-দৌলতদিয়ায় ৯ কিমি যানজটে, ৯ শতাধিক যানবাহন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
যানজট এড়াতে পণ্যবাহী ট্রাকগুলো দৌলতদিয়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরের গোয়ালন্দের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাড়ক ব্যবহার করায় সেখানেও প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে যানজট দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন চিত্র দেখা যায়।
জানা গেছে, তিনদিন সরকারি ছুটি শেষে রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে ঢাকামুখী যানবাহনের চাপ বৃদ্ধি পায় দৌলতদিয়ায়। দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে অনেক যাত্রী বাস থেকে নেমে পাঁয়ে হেটে বা রিকশায় লঞ্চ ও ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ঢাকামুখী যাত্রীরা জানান, রাত থেকে দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকে আছেন। এখন সকাল ৯টা বাজলেও ফেরির দেখা পাননি। কখন ফেরিতে উঠবেন সেটাও বলতে পারছেন না।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন বলেন, রোববার দুপুরের আগে থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। আজও সে চাপ রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। এখন ছোট গাড়ির তেমন চাপ নেই।
এ রুটে বর্তমানে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net