March 17, 2026, 5:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’

অবৈধ বালি উত্তোলন/ কুমারখালীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে কুৃমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে বালু উত্তোলন অবস্থায় মাঝি ও ড্রেজার চালকসহ ৮ জনকে  আটক করা হয়।
সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বাসিন্দা।
জানা যায়, দীর্ঘদিন যাবত সুলতানপুর বেলতলা নামক স্থান থেকে আলী হোসেন ড্রেজার দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকার  বালু উত্তোলন করে আসছিলো। গোপন সংবাদের  ভিত্তিতে রাত ১ টার সময় তাদের গ্রেফতার করে নৌ পুলিশ । গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন দৌলতপুরের রুবেল শেখ, ভেড়ামারার রাজা ও রুবেল আলী,ঈশ্বরদীর বিজয় কুমার হালদার ও নুরুজ্জামান, মিরপুরের তাজমহল ও কয়ার সবুজ শেখ।
এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক আব্দুল জলিল জানান, দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করছিলো। তথ্যের ভিত্তিতে রাত ১ টার সময় তাদেরকে বালু উত্তোলন অবস্থায় গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net