February 13, 2026, 4:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয় জাতীয় নির্বাচন ঘিরে বেনাপোলে যাত্রী চলাচল বন্ধ কুষ্টিয়ায় ভোটগ্রহণ শুরু, আসনভিত্তিক পরিসংখ্যানে নজর ভোটের আগের দিন কুষ্টিয়ায় কেন্দ্রসংলগ্ন এলাকায় ১০ হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার দুর্নীতির সূচকে বাংলাদেশের অবনমন: ইউনুস সরকারের আমলে চ্যালেঞ্জ ও বাস্তবতা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ আবদুল মোমেনের

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি জে. ব্লিঙ্কেনের ফোনালাপ হয়েছে।
সূত্র, মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতি।
এতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও গাঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলার জন্য কাজ করার কথা বলেছেন তারা।
মিয়ানমার পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের একটি টেকসই সমাধান নিয়ে আলোচনা করেছেন আবদুল মোমেন ও ব্লিঙ্কেন।
একই সঙ্গে শ্রম ও মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।
চলতি বছর বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে। এ জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানিয়েছেন ব্লিঙ্কেন।
তারা দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যয়ও ব্যক্ত করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net