October 15, 2026, 3:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার কবুরহাটে ট্রাকের ধাক্কায় সাইকেলআরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। বিকেল সোয়া ৫টায় ঘটনার পরপরই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুল ছাত্রের নাম মো. হামজা (১৩)। সে কুষ্টিয়ার কবুরহাট কদমতলা এলাকার মো. সোহেল হোসেনের ছেলে এবং কবুরহাট মাধ্যমিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের চাচাতো ভাই অর্পণ মাহমুদ বলেন, হামজা সাইকেল যোগে প্রাইভেট পরে ফিরছিলো। কবুরহাট মাধ্যমিক স্কুলের কাছেই কুষ্টিয়া-পোড়াদহ সড়কে বেপরোয়া গতিতে আসা ট্রাক এর সাথে ধাক্কা লাগলে হামজা আহত হয়। স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে সেখানে সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়রা খান রাইস মিলের ট্রাকটি চিহ্নিত করতে পেরেছে। ট্রাক বা চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net