April 29, 2026, 4:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

কৃষিজমির মাটি কেটে ইটভাটায় নেয়ার প্রতিবাদে মানববন্ধন

আব্দুল আলিম, ভেড়ামারা/

আইনে নিষেধ থাকা সত্বেও ভেড়ামারায় ফসলী উর্বর জমির মাটি কেটে দেদারসে উত্তোলন করে কৃষি বিনষ্ট ও বিস্তৃত বনভূমি ইটভাটার খাদ্যে পরিণত করার প্রতিবাদে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির ডাকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে পৌর এলাকার যানজটনরোধের দাবিও জানানো হয়। এতে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক মনোয়ার হোসেন মারুফএর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সোলায়মান চিশতী। তিনি অবিলম্বে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের প্রতি আইন প্রয়োগের আহ্বান জানান। নবনির্বাচিত মেয়র এর দৃষ্টি আকর্ষণ করে তিনি অবিলম্বে শহরের যানজট নিরসনের কার্যকর উদ্যোগ গ্রহনের আহ্বান জানান। আগামী সাত দিনের মধ্যে উত্থাপিত আলোচ্য গণদাবির বাস্তবায়ন না ঘটলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে কমিটি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net