June 9, 2026, 5:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল

হত্যা না আত্মহত্যা?

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর কামারপাড়ার গ্রামের আক্কাস আলীর ছেলে পারভেজের স্ত্রী মরিয়ম (১৭)এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পায় পরিবারের সদস্যরা। তারা বলছেন, মরিয়ম আত্মহত্যা করেছে। অন্যদিকে মরিয়মের বাবা চরমহেন্দ্রপুর গ্রামের রুহুল আমিন জানাচ্ছেন, মেয়েকে হত্যা করা হয়েছে।
রুহুল আমিন এবং স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে জানা যায় ৩/৪ আগে পারিবারিক ভাবে বিয়ে হয় মরিয়ম এবং পারভেজের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়-ই মরিয়ম তার বাবার বাড়ি অথবা মির্জাপুর খালার বাড়িতে চলে যেতেন। আবার অভিভাবক ফোরামে আলোচনা করে বাড়ি নিয়ে আসতেন।
গত ৪দিন আগে মরিয়ম স্বামীর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর স্বামী পারভেজ মরিয়মের বাবার বাড়িতে খোঁজ করতে যান। তখন সন্দেহে জামাই পারভেজকে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখে। এর ১০/১৫ মিনিট পর মেয়েটি বাড়ি পৌঁছানোর পর জামাইকে ছেড়ে দেয় এবং ছেলে পক্ষের মাতব্বরদের মধ্যস্থতায় মেয়েকে পারভেজের হাতে তুলে দেন।
মরিয়ম স্বামীর বাড়ি ফিরে আসার তিন দিন পর স্বামী ভোররাতে ইটভাটায় কাজে বেড়িয়ে যাওয়ার পর সকালে শোয়ার ঘরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ির লোকজন ওড়না কেটে লাশ নামায়।
পরে পুলিশ এসে লাশ মর্গে পাঠিয়েছে, এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net