March 20, 2026, 3:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

করোনা/সংক্রমণ গড় ৬% বেড়েছে, দুই মাসে রেকর্ড আক্রান্ত

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
মনে করা হচ্ছিল ধীরে ধীরে দেশের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ কমতে শুরু করেছে। কিন্তু তা নয় আবার আক্রান্ত বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সে হিসেবে বর্তমানে সংক্রমণের হার ফের দৈনিক ৬ শতাংশ ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫১৫ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন নতুন ১ হাজার ৬৬ জন। কোভিড-১৯ এ গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। নতুন ১০৬৬ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন।

এর আগে গত বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই মাস পর একদিনে হাজারের বেশি মানুষের দেহে করোনা রোগী শনাক্ত হয়েছে। সেদিন শনাক্ত হন ১০১৮ জন। কিন্তু পরদিনই (১১ মার্চ) শনাক্ত আরও বেড়ে দাঁড়ায় ১০৫১ জনে। সর্বশেষ শুক্রবার (১২ মার্চ) আগের দুইদিনের রেকর্ডও ভেঙে দিল।

এর আগে সর্বশেষ চলতি বছরের ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন ১ হাজার ৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। সেদিনের পর থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচেই ছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৯ হাজার ১৭২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। আর তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net