August 24, 2026, 11:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

হরতালের কোন প্রভাব নেই কুষ্টিয়ায়, সব স্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলা ও কুষ্টিয়া শহরে হেফাজতে ইসলামের ডাকা হরতালের কোনো প্রভাব নেই। রোববার (২৮ মার্চ) সকাল থেকেই গণপরিবহন চলাচল করছে নগরীতে। সকল দোকনপাট খোলা। ব্যবসরা বাণিজ্য চলছে। সাধারণ মানুষ অবাধে চলাফেরা করছে।
শহরের অধিকাংশ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান দেখা গেছে। এসব মোড়ে দোকানপাটও সবই খোলা রয়েছে। ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে।
একই চিত্র জেলার ছয়টি উপজেলাতেও। বিভিন্ন উপজেলা থেকে দৈনিক কুষ্টিয়ার সংবাদদাতারা জানাচ্ছেন সেখানে জীবন ও যান চলাচল পুরোপুরি স্বাভবিক। হেফাজতের কোন তৎপরতা তাদের চোখে পড়েনি।
খোকসা থানার ওসি মোহাম্মদ কামরুজ্জাজমান জানান উপজেলাতে সবকিছু স্বাভাবিক আছে। গাড়ি চলছে, দোকান পাটও খুলেছে। কোথাও মিছিল-মিটিংয়ের খবর পাওয়া যায়নি।
এদিকে শহরের মধ্যে অটোরিকশাসহ সকল যানবাহন চলাচল করছে। হরতালের কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। সড়কে পুলিশের সাঁজোয়া যানসহ পুলিশ, র‍্যাব ও বিজিবি টহল দিচ্ছে।
কুমারখালী থানার ওসি মুজবুর রহমান বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সর্তক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশে মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়া শহরের ব্যবসায়ী ও আওয়ামী লীগের জেলা কমিটির অর্থ সম্পাদক অজয় সুরেকা জানান কুষ্টিয়ার সাধারণ মানুষ হরতাল প্রত্যাখান করেছে। এখানে সকল ব্যবসা বাণিজ্য স্বাভাবিক দিনের মতোই চলছে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে রয়েছে মৌলবাদী জঙ্গী গোষ্ঠীর যে কোন অপতৎপরতা রুখে দেয়া হবে। কুষ্টিয়াতে মৌলবাদীদের কোন আশ্রয় নেই।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net