February 6, 2026, 11:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

খোকসায় সামাজিক কোন্দলে হামলা/ বাড়ি ভাংচুর, আহত ১০, ৩টি মামলা, গ্রেপ্তার ১৮

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসার গ্রামে সামাজিক কোন্দলে আওয়ামী লীগের দুই গ্রুপ প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে।
বুধবার রাতে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এসব ঘটনায় ১০ জন আহত হয়েছে। ঘটনায় তিনটি মামলা হয়েছে। পুলিশ বলছে, তারা দুই পক্ষের ১৮ জনকে গ্রেফতার করেছে।
খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার কোমরভোগ গ্রামের আওয়ামী লীগের নেতা ইউপি সদস্য জাবেদ আলী ও সাবেক মেম্বার মো. নয়ন এর লোকদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে একপক্ষ প্রতিপক্ষের লোকদের বাড়িতে হামলা চালালে পরবর্তীতে তারাও পাল্টা হামলা করে। এসব হামলার সময় দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার হয়।
এ ঘটনায় শাজাহান আলী (৪৫), আমিরুল ইসলাম (৪০), রাশিদুল, তুহিন (২৩), মুন্নু (৬০), সাইখুল ইসলাম (৪২) সহ দুই পক্ষের ১০ নারী পুরুষ ও শিশু আহত হয়েছেন। শাজাহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে  রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দুই পক্ষের হামলা পাল্টা হামলায় অন্তত ১৩ বাড়ি ও দোকান ভাংচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাতেই ২ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। পুলিশি অভিযানে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে অন্তত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় ৩টি মামলায় ৯০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ১৮ জনকে চালান দেয়া হয়েছে। 0
ওসমানপুর ইউনিয়ন পরিষদের মেম্বর জাবেদ আলী জানান, আগের রাতে দুই পক্ষের লোকদের মধ্যে কথা কাটা কাটি হয়। সে সময় প্রতিপক্ষের নেতার লোক লিটন মাষ্টার হামলা করার ঘোষনা দেয়। সেই ঘোষনা মাফিক বুধবার দুপুরে প্রতিপক্ষ তার লোকদের বাড়িতে ইট-পাটকেল ছুড়তে থাকে। রাতে লিটন মাষ্টারের নেতৃত্বে হামলা করা হয়। এসময় প্রতিক্ষ তার লোকদের ৫টি বাড়িতে ভাংচুর করেছে বলে মেম্বর দাবি করেন।
প্রতিপক্ষে নেতা নয়নের সাথে কথা বললে তিনি বলেন, সামাজিকভাবে উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। তারই জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ  গোলমালের সূত্রপাত। তবে লিটন মাষ্টারের সাথে কথা বলা হয়। তিনি ঘটনা সম্পর্কে জানেন না বলে দাবি করেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার জানান, ইউনিয়ন আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হলেও মূলত এটা সামাজিক কোন্দল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net