March 24, 2026, 4:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

কুষ্টিয়ায় দিনে-দুপুরে এজেন্ট ব্যাংকিংয়ে চুরি ১ লাখ ৭০ হাজার টাকা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলার গ্রোপগ্রাম বাজারের ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সেন্টারে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে শনিবার দুপুরে । চোরেরা ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
ডাচ্-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট আব্দুল হালিম মৃধা জানান, তিনি সকাল থেকে অফিস করে দুপুর দেড়টার দিকে বাড়িতে খেতে যান। বাড়িতে থাকাকালীন মোবাইলে তিনি ব্যাংকের সিসি ক্যামেরা একবার চেক করে বন্ধ দেখে ইন্টারনেট লাইনে সমস্যা হয়েছে বরে মনে করেন। বিকেল সাড়ে তিনটার দিকে এসে রুম খুলে দেখেন সবকিছু যত্রতত্র অবস্থায় পড়ে আছে। এ সময় স্টিলের ড্রয়ারে রাখা ১ লাখ ৭০ হাজার টাকা উধাও পান তিনি।
এ বিষয়ে খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। আশা করা যায় খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net