March 24, 2026, 5:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

চুয়াডাঙার সেই উপজেলা ভাইস চেয়ারম্যানের নামে হত্যা মামলা, জেলে প্রেরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আশি বছরের এক বৃদ্ধকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে চুয়াডাঙার জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নো শহিদুল ইসলাম জেলে পাঠিয়েছে ।
আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলে পাঠানোর নিদের্শ দেন।
তার আগে শুক্রবার রাতে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। শহিদুল স্থানীয়ভাবে আওয়ামী লীগের একজন প্রভাবশাণী নেতা ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান মামলাটি দায়ের করেন নিহত ইসরাফিল মন্ডলের নাতি আলামিন হোসেন। ঘটনার দিন ইসরাফিল মন্ডলের সাথে তার নাতি আলামিন হোসেনকেও বেধরক মার দেন শহিদুল।
আলামিনের মামলায় মোট আসামী ৫ জন। শহিদুল হলেন ১ নম্বর আসামী। অনান্যদের মধ্যে রয়েছেন প্রতিপক্ষ গ্রুপের নজরুল, ওহাব লিয়াকত ও আসকার।
এ ঘটনায় নিহত ইসরাফিল মোল্লা দামুড়হুদা উপজেলার পীরকুল্লা গ্রামের বাসিন্দা ছিলেন।
এামলার বিবরণে জানা যায়, জমিজমার বিষয় নিয়ে ইসরাফিল থানায় একটি অভিযোগ করেছিলেন। অপরপক্ষও পাল্টা অভিযোগ করেন। উভয়পক্ষকে থানায় নিয়ে এসে সমস্যা নিরসনের উদ্যোগ নেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
বিরোধপূর্ণ জমিজমার কাগজপত্র যাচাই-বাছাই শেষে শুক্রবার মীমাংসার রেজাল্ট ইসরাফিলের পক্ষে যায়। কিন্তু শহিদুল এতে হস্তক্ষেপ করেন। তিনি মীমাংসার বিষয়ে তিনি যেভাবে বলবেন সেভাবে মেনে নিতে ইসরাফিলকে চাপ দেন। এক পর্যায়ে ইস্রাফিল থানা থেকে বের হয়ে আসেন এবং শহিদুলকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেন। এ সময় প্রতিপক্ষের নজরুল, ওহাব ও লিয়াকত ইসরাফিলের সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
এক পর্যায়ে ইসরাফিলকে ঘুষি মারেন ভাইস চেয়ারম্যান। এতে ইসরাফিল রাস্তার ওপর পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঐ রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং। অভিযুক্ত ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়।
দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু শনিবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন যেহেতু আদালত তাকে জেলে পাঠিয়েছেন সেহেতু এটি এখন প্রশাসন সিদ্ধান্ত নেবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net