February 7, 2026, 2:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

চুয়াডাঙ্গায় পুলিশের উপর মাদক কারবারীদের হামলা, তিন গ্রেফতার

জহির রায়হান সোহাগ/
চুয়াডাঙ্গার দর্শনায় মাদক কারবারীদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ কর্মকর্তা ও এক পুলিশ সদস্য। পুলিশ তিনি মাদক কারকবারীকে গ্রেফতার করেছে।
ঘটনা ঘটেছে শনিবার রাতে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান মাদক বিক্রির গোপন চক্রের সন্ধান পেয়ে দর্শনা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরস্থন সংলগ্ন একটি মাঠে। সেখান থেকে ইয়াবা বিক্রেতা আব্দুল হাকিমমকে আটক করে পুলিশ। এ সময় আশেপাশে থাকা মাদককারবারীচক্রের সদস্যরা হামলা চালায় পুলিশের ওপর। এ সুযোগে হাতকড়াসহ পালিয়ে যায় হাকিম।
ঘটনায় আহত হন দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শাহিন, মামুন আলী, ইদ্রিস আলী এবং পুলিশ সদস্য সোহেল রানা।
খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা পুনরায় অভিযান চালায়। অভিযানে ২৬ বোতল ফেনসিডিলসহ হাতকরাসহ পালিয়ে যাওয়া হাকিমসহ তিন মাদক চোরাকারবারীকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলো- দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আসকার আলীর ছেলে হাসেম আলী (৫২) ও তার ছেলে খায়রুল ইসলাম (৩২) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাকিম (২৮)।
আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ওসি মাহাবুবুর রহমান জানান ঐ এলাকায় খাইরুলের নেতৃত্বে মাদকের কারবার চলে আসছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে সোপর্দ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net