February 7, 2026, 2:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

খোকসায় পল্লী চিকিৎসককে হামলা, দোকান ভাংচুর,

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুরে পূর্বশত্রুতার জেরে পল্লী চিকিৎসক বোরহান উদ্দিন (৪৬) কে গুরুতর আহত করল দুর্বৃত্তরা। আহত পল্লী চিকিৎসক বোরহান উদ্দিন এর বাড়ি ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামে। জানাগেছে, সোমবার সন্ধা ৭ টায় ওসমানপুর ইউনিয়নের রায়পুর বাজারে দীর্ঘ ত্রিশ বছরের পুরাতন পল্লী চিকিৎসক বোরহান উদ্দিন লিজ দোকান পরিচালনা করে আসছেন।

গত কয়েকদিন যাবৎ তার পার্শ্ববর্তী একটি ওষুধের দোকানদার রশিদুল (২৫) মেরাজুল (২৩) উভয় পিতা-মৃত রহিম শেখ, গ্রাম- রায়পুর, ওসমানপুর পূর্বশত্রুতার জেরে ও ব্যবসা পরিচালনায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালায় বোরহানের উপর।

এলাকাবাসী ও বাজারের দোকানদাররা আহত পল্লী চিকিৎসক কে উদ্ধার করে সোৃমবার রাতেই খোকসা হাসপাতালে ভর্তি করান। বর্তমানে হাসপাতালের পুরুষ ওয়াডের ১২ নং বেডে চিকিৎসাধীন আছেন।

বোরহান জানান, রাশেদুল ও মেরাজ শুধু আমাকে আঘাতে করেনি বরং আমার পকেটে থাকা নগদ ৪০ হাজার টাকাও তারা লুট করে নিয়ে যায়। গায়ে থাকা ছেড়া জামা দেখিয়ে বলেন ওদের সাথে আরো ৫/৬ জন সন্ত্রাসীরা পিছনে দাড়িয়ে ছিল। তারা আমার ঔষধের দোকানে ব্যাপক তছনছ করে। আমি গুরুতর অসুস্থ থাকায় থানায় অভিযোগ দিতে পারিনি। তবে আজই অভিযোগ দিব।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পল্লী চিকিৎসক বোরহান উদ্দিন আহত সংবাদ জানা নেই। তবে কেউ কোনো অভিযোগ দিলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net