October 29, 2026, 10:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে নারীকে শ্বাসরোধ করে হত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:

কুষ্টিয়ার দৌলতপুরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ীর পাশের ধনচে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের নাম শ্যামলী খাতুন (৩০)। তিনি দৌলতপুরের ঘোড়ামারা গ্রামের তাজমত আলির মেয়ে। তার বিয়ে হয়েছিল। তবে স্বামীর সাথে বিচ্ছেদ হবার পর পিতার বাড়িতেই বসবাস করছিলেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন অনুমান করা হচ্গছে গত রাতে শ্বাসরোধ করে হত্যা করা হয় ওই নারীকে। তবে, কী কারনে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net