July 22, 2026, 11:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ: আটক ৪

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। 

 

 

 

 

আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

 

 

 

 

 

 

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে মানুষ এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার দুপুরে জীবননগর সীমান্তের নতুন তেতুলিয়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের বটতলা মোড় থেকে ৪ জনকে আটক করা হয়।  তারা সবাই বাংলাদেশী নাগরিক। তারা বিভিন্ন কাজে ভারতে গিয়ে আটকে পড়েছিলেন।  আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার রামপাল উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মুজিবর কাজীর ছেলে তুহিন কাজী (৩২), ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মহেশকান্দি গ্রামের ছমেদ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (২৪), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও খুলনা জেলার রুপসা উপজেলার দেয়ারা গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলী (৫১)। 

 

 

 

 

 

 

মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও জানান, আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net