September 10, 2026, 5:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১০ হাজার কোটি টাকার বাজেট ইউজিসির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২১-২০২২ অর্থবছরে ১০ হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে ৫ হাজার ৮৭৫ কোটি ৮১ লাখ টাকার রাজস্ব বাজেট এবং ৪ হাজার ১৫৭ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে।

বুধবার (১৭ জুন) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬০তম কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। সভার কার্যপত্র ও বাজেট উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

গত অর্থবছরে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৮ হাজার ৪৮৫ কোটি ১২ লাখ টাকা। ওই হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ বছর বরাদ্দ বেড়েছে প্রায় ১ হাজার ৫৪৮ কোটি টাকা।

২০২১-২০২২ অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সবচেয়ে কম বাজেট পেয়েছে সদ্য কার্যক্রম শুরু হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার জন্য ২০২১-২০২২ অর্থবছরে মূল বাজেটে ১০০ কোটি ৭৪ লাখ বরাদ্দ ধরা হয়েছে। গত বছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ ৩৪ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। গত ২০২০-২০২১ অর্থবছরে গবেষণায় মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছিল।

এছাড়া, কমিশন ২০২১-২০২২ অর্থবছরে ইউজিসির জন্য ৬১ কোটি ৩৬ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ১৮ কোটি টাকা বাজেট বরাদ্দ ধরা হয়েছে যা গত বছরের চেয়ে ৩ কোটি টাকা বেশি।

গবেষণা খাতে অধিক বরাদ্দ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে কাতারে স্থান দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে হলে গুণগত শিক্ষা ও গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করতে হবে।

এ লক্ষ্য পূরণে ইউজিসি দেশের পাবলিক বিশ্ববদ্যিালয়ের গবেষণা খাতে উল্লেখযোগ্য হারে বাজেট বৃদ্ধি করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক ও প্রায়োগিক গবেষণায় এ অর্থ যথাযথভাবে ব্যয় করতে পারলে উচ্চশিক্ষা ও গবেষণায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে। বিশ্ব র‌্যাংকিংয়ে সম্মানজনক স্থান অর্জন সম্ভব হবে।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন ও পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠোমো) যুক্ত ছিলেন।

সভায় ১৫৯তম কমিশন সভার কার্যবিবরণী অনুমোদন, গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও ইউজিসিতে কর্মরতদের জন্য কর্পোরেট গ্যারান্টির আওতায় জনতা ব্যাংক লিমিটেড কর্তৃক সাধারণ গৃহ নির্মাণে ঋণ মঞ্জুরি নীতিমালা অনুমোদন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net