February 7, 2026, 7:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: নারীসহ ৮ জন আটক

জহির রায়হান সোহাগ/

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিন নারীসহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। 

 

আজ সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

 

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে মানুষ এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে জীবননগর ইসলামী ব্যাংকের সামনে অভিযান চালানো হয়।  এসময় সেখান থেকে তিন নারীসহ ৮ জনকে আটক করা হয়।  তারা সবাই বাংলাদেশী নাগরিক।  তাদের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন গ্রামে।  আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার নোয়াগ্রাম গ্রামের মৃত গনী শেখের ছেলে মহিদ শেখ (৫৫), একই গ্রামের নজরুল মোল্লার ছেলে জিনায়েদ (২২),তার স্ত্রী মিম খাতুন (২০), একই গ্রামের রাজা মিয়ার ছেলে মিনহাজুল ইসলাম (২০),অহিদ মোল্লার ছেলে অভি মোল্লা(২০), একই উপজেলার সুক্তোক গ্রামের লতিফ ফরাজির ছেলে কামরুল ফরাজি (২৪), একই গ্রামের জসিম শেখের স্ত্রী  শিউলি শেখ (৩০), নান্নু শেখের স্ত্রী মনিরা বেগম (৩০)।

 

মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও জানান, আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net