March 24, 2026, 4:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

পানিতে ভাসমান নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

 

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রায়সা বিল থেকে আলম মল্লিক (৬৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওই বিলের পানিতে  ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মারা যাওয়া আলম মল্লিক দামুড়হুদা উপজেলার সুবোলপুর গ্রামের মৃত ফকির মল্লিকের ছেলে। তিনি ওই বিলের নৈশ প্রহরী ছিলেন।  অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পরে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মারা যাওয়া আলম মল্লিক দামুড়হুদা উপজেলার সুবোলপুর গ্রামের মৃত ফকির মল্লিকের ছেলে। তিনি ওই বিলের নৈশ প্রহরী ছিলেন।

 

 

পুলিশ জানায়, বিকেলে স্থানীয়রা রায়সার বিলে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

 

মৃত আলমের রোজিবা খাতুন জানান, আমার স্বামী রায়সা বিল পাহারাদার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিল পাহারার জন্য বাড়ি থেকে বের হন তিনি। সকালে বাড়ি আসতে দেরি হলে অনেক খোঁজাখুজি করে কোথাও তাকে পায়নি আমার পরিবারের লোকজন। পরে বিষয়টি বিল মালিকদের জানালে বিকেলে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান  তারা।

 

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net