June 3, 2026, 3:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি

১ হাজার ২৭৩ ভরি রূপার গহনাসহ দুই যুবক আটক

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ।  এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২৭৩ ভরি রূপার গহনা।  

 

আজ শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দর্শনা সীমান্তে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে রূপা পাচার করছে চোরাকারবারীরা এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার হরিবুদপুর গ্রামের সড়কের উপর অভিযান চালানো হয়।  সেখান থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।  এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২৭৩ ভরি রূপার গহনা। যার ওজন ১৪ কেজি ৮৫০ গ্রাম।  জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, ২ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৮ টাকা।  আটকেরা হলেন- দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে জিসান আলী ওরফে হৃদয় (২০) ও একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে বিপুল হোসেন (২১)। 

 

তিনি আরও জানান, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৪২ হাজার ৫৬৮ টাকা।  আটককৃত মালামালসহ আসামীদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।  তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net