March 23, 2026, 7:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৩.৭৯ শতাংশ, মৃত্যু ৫

দৈনিক কুষ্টিয়া অনলাইন
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৭৭টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ৮৫টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৪৭৮টি।

এর আগের ২৪ ঘন্টায় মৃত্যু হয় ৭ জনের এবং একই সময়ে ২২৩টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়। তার আগের ২৪ ঘন্টায়ও এই মৃত্যুও সংখ্যা ছিল ৭ জন। এই সময়ে ২৬৪ জনের নমুনা পরীক্ষায় ১১১ করোনা শনাক্ত হয়।

রবিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান ‘রবিবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১৬৪ জন।

তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ১৫৫৬ জন। গতকাল ছিলেন ১৪১২ জন। এর আগের দিন ছিলেন ১৩৮৬ জন। তার আগের দিন ছিলেন ১৩৩০ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ১৮৫জন এবং মারা গেছেন ১৮৫ জন।

এদিকে কুষ্টিয়া জেলা লকডাউনে আছে। কুষ্টিয়া থেকে আশপাশের জেলাগুলোর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net