July 22, 2026, 12:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭%

পটল ক্ষেতে গাঁজা চাষ: ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জেল

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সাধু মালিথা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার পটল ক্ষেত থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

 

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

 

তিনি জানান, দামুড়হুদার জয়রামপুর গ্রামের মাঠে গাঁজা চাষ করছে এক মাদক ব্যবসায়ী এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।  এসময় সাধু মালিথাকে তার নিজ পটলের ক্ষেত থেকে আটক করা হয়।  পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই পটল ক্ষেত থেকে উদ্ধার করা হয় ৩টি গাঁজা গাছ।  আটক সাধু মালিথা একই গ্রামের নিজাম মালিথার ছেলে।  

 

তিনি আরও জানান, গাঁজা চাষের অপরাধে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।  

 

অভিযানে সহযোগীতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, দর্শনা পন্যাগারের পরিদর্শক আবু নায়েম কাজি মোহাম্মদ নুরুন্নবী, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ অন্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net