September 10, 2026, 4:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

মোবাইল নিয়ে বিরোধ: স্কুলছাত্রকে কুপিয়ে জখম

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় মোবাইল নিয়ে বিরোধের জেরে  ইমন আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর হাসপাতাল এলাকার ইসলামী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত ইমন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার  চক্ষু হাসপাতাল পাড়ার আতিয়ার রহমানের ছেলে ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সদর হাসপাতালে আহত ইমনের শয্যাপাশে থাকা তার পরিবারের সদস্যরা বলেন, বেশ কয়েকদিন ধরে ইমন ও তার বন্ধুদের মাঝে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তার বন্ধু সবুজ হোসেন  ও শিশির আলী  দুজন মিলে ইমনকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

 

ইমনের বাবা আতিয়ার রহমান অভিযোগ করে বলেন, গেল শনিবার ইমনের বন্ধুরা সদর হাসপাতাল সড়কে অবস্থিত তার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ বিষয়ে সদর থানা পুলিশের সহযোগীতায় ওইদিন উভয়পক্ষের মধ্যে মিমাংশা হয়। আজ রোববার তারা ইমনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে জখম তরা হয়েছে। ইমনের কোমড়ে, ডান পায়ে এবং মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। তার কোমড়ের হাড় কেটে গেছে এবং সেখানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।  তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান ,তাদের ভিতর যে গোলযোগ ছিল উভয়পক্ষকে থানায় ডেকে মিমাংশা করা হয়েছিল। আজকে তাকে কোপানোর বিষয়টি শুনেছি। এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net