October 27, 2026, 9:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন

খোকসায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত -২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/খোকসা
কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) গভীর রাতে সামিরুল বাহিনীর ৭/৮ জনের একটি দল উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মোতাহার এর ছেলে রাজমিস্ত্রী মহন (৩৮) ও এনামুল এর ছেলে টনি (১৮) কে রাম দা,  রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে তারা দু’জন গুরুতর আহত হয়ে পড়ে।
পরে রাতেই বাড়ির লোকেরা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে আনে। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আশরাফুল আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজমিস্ত্রি মোহন কে খোকসা হাসপাতলে ভর্তি করলেও গুরুতর আহত টনি কে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার রাতের ঘটনার পর থেকে খোকসা থানার এসআই রাসেদ হাসান এর নেতৃত্বে একটি পুলিশি টহল দল ঘটনাস্থল ওসমানপুর গ্রামে অবস্থান করছে।
এদিকে গত রাতের ঘটনায় ওসমানপুর ইউনিয়নের পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাতের ঘটনায় স্থানীয় সামিউল বাহিনীর সামিউল’এর নামে খোকসা থানায় অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে। এখন পর্যন্ত আহতদের পক্ষ থেকে কোনো অভিযোগ থানায় আসেনি অভিযোগ আসলে। ওসমানপুর এলাকার অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net